

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আয়কর প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মহিদুল হাসান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আয়কর গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বর্তমান মহাপরিচালক ড. লুৎফুন্নাহার বেগমকে কর অঞ্চল-১১-এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সৈয়দ মহিদুল হাসান।
একই সঙ্গে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। কর অঞ্চল-৪-এর কমিশনার সেলিনা সুলতানাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সিআইসির বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে কর অঞ্চল-৮-এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া কবির উদ্দিন মোল্লাকে কর অঞ্চল-৪, শহিদুল ইসলামকে কর আপিল অঞ্চল-৩ এবং নাজমা পারভীনকে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে পদায়ন করা হয়েছে।


