বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘টম ক্রুজেরও আমার ওপর ক্রাশ তৈরি হয়েছে’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম
অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত
expand
অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত

করণ জোহর পরিচালিত জনপ্রিয় রিয়্যালিটি শো 'দ্য ট্রেইটর্স' (দ্য ট্রেইটর্স ২)-এর একটি প্রচারমূলক ক্লিপ সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের এই মন্তব্যটি আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছে।

ওই ভিডিওতে কৌতুকশিল্পী আদিত্য কুলশ্রেষ্ঠর সঙ্গে কথা বলার সময় মল্লিকাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি নিজের পরিচিত আত্মবিশ্বাসী ভঙ্গিতে এই দাবি জানান। ভিডিওটিতে দেখা যায়, আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে জিজ্ঞেস করেন তার জীবনে কখনও কারও ওপর ক্রাশ তৈরি হয়েছিল কি না।

প্রশ্নের জবাবে মল্লিকা সোজাসাপটা জানান, তার কারও ওপর ক্রাশ আসেনি, বরং চিরকাল সবাই তার প্রতিই আকৃষ্ট হয়েছে। এই প্রসঙ্গেই তিনি হলিউড মেগাস্টার টম ক্রুজের নাম টেনে আনেন এবং বলেন, ‘এই তো সেদিন হলিউড তারকা টম ক্রুজেরও আমার ওপর ক্রাশ তৈরি হয়েছে। আমি একদম মিথ্যা বলছি না!’

মোবাইল ফোন হাতকাছে না থাকায় প্রমাণ দেখাতে পারছেন না বলেও রসিকতা করেন তিনি। সহ-প্রতিযোগীরা বিষয়টিতে বিস্ময় প্রকাশ করে জিজ্ঞেস করেন টম তাকে কী ধরনের বার্তা পাঠান।

উত্তরে মল্লিকা স্পষ্ট করেন, তারা অতীতে একসাথে পার্টি করার সময় কিছু ভিডিও ধারণ করেছিলেন এবং হলিউডের এই তারকা তাকে সেই সংক্রান্ত ভিডিওই পাঠিয়েছেন। তবে বিষয়টিকে শো-র আড্ডা ও বিনোদনমূলক প্রচারণার অংশ বলেই মনে করছেন বিনোদন সমালোচকরা।

কারণ টম ক্রুজের মতো আন্তর্জাতিক তারকার পক্ষ থেকে এ ধরনের কোনো বার্তা বা সম্পর্কের আনুষ্ঠানিক সত্যতা প্রমাণিত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একাংশের মতে এটি 'দ্য ট্রেইটর্স'-এর জন্য মল্লিকার নিজস্ব স্টাইলের প্রচারণার অংশ, আবার অনেকেই এটিকে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের স্বভাবসুলভ খোলামেলা ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের বহিপ্রকাশ হিসেবে দেখছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন