সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনকে জমজমের পানি পান করানোর আগে যে অনুরোধ করলেন চম্পা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ১৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীকে দেখতে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তার সঙ্গে দেখা করতে গুলশানে বাসায় যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়ে আবেগঘন মুহূর্তের জন্ম দেন চিত্রনায়িকা চম্পা।

কাঞ্চনের সঙ্গে দেখা করে তাকে জমজমের পানি পান করান চম্পা। পানি পান করানোর আগে তিনি কাঞ্চনকে বলেন, ‘কাঞ্চন ভাই, জমজমের পানি। খাওয়ার আগে নিয়ত করে খান। আল্লাহর কাছে বলেন, আমার অসুখ যেন শেষ হয়ে যায়।’

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও তার চিকিৎসা চলেছে। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা জানান, কাঞ্চনের ব্রেন ক্যানসার হয়েছে।

অস্ত্রোপচারের পর শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে ওরাল থেরাপি চলে। পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় তাকে ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি শেষ করে দ্বিতীয় ধাপেও আরও তিন মাসের ওরাল থেরাপি নেন তিনি। সব মিলিয়ে কয়েক ধাপে শতাধিক কেমোথেরাপি ও ওরাল থেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেতাকে।

দীর্ঘ চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তাকে ঘিরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। আর চম্পার হাতে জমজমের পানি পান করার মুহূর্তটি ছুঁয়ে গেছে চলচ্চিত্রাঙ্গনের অনেকের হৃদয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন