

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় মুখ অদিতি শর্মা। আলো ঝলমলে অভিনয় জীবনের পেছনে লুকিয়ে ছিল এক নির্মম বাস্তবতা। সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মানসিক অত্যাচারের গুরুতর অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।
শুধু তা-ই নয়, তার বিয়ের গয়নাগাটি আত্মসাৎ করার দাবিও করেছেন তিনি। ইতিমধ্যেই সুবিচারের আশায় মুম্বাই পুলিশের দ্বারে পৌঁছেছেন অদিতি।
গল্পের শুরুটা ছিল সাধারণ আর দশটা সম্পর্কের মতোই। ২০২১ সালের জুন মাসে একটি অনলাইন অভিনয় কর্মশালায় অংশ নেওয়ার সময় অভিনীত বিদ্যানন্দ কৌশিকের সঙ্গে পরিচয় হয় অদিতির। সময়ের সাথে সাথে সেই পরিচয় গড়ায় গভীর প্রেমে।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তারা মুম্বাইয়ের গোরেগাঁওয়ের একটি ফ্ল্যাটে লিভ-ইন করতে শুরু করেন। পরবর্তীতে একই বছরের ১২ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের রেশ কাটতে না কাটতেই বদলে যেতে থাকে সম্পর্কের সমীকরণ। অদিতির অভিযোগ অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী অভিনীত কৌশিকের আচরণে চরম পরিবর্তন আসে।
সংসারের খরচে সহযোগিতা করা তো দূরের কথা, উল্টো অদিতির কাছ থেকেই নিয়মিত টাকা দাবি করতে থাকেন তিনি। তুচ্ছ বিষয় নিয়ে নিত্যদিনের অশান্তি লেগেই থাকত।
অভিনেত্রী জানান, একবার কফি বানানোকে কেন্দ্র করে তাদের মাঝে তীব্র বিবাদ হয়। এমনকি অদিতিকে তার নিজের বাবা-মায়ের সাথে কথা বলতেও বাধা দিত তার শ্বশুরবাড়ির লোকজন।
মানসিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি অদিতির ওপর নেমে আসে আর্থিক প্রতারণাও। তার দাবি- বিয়ের সময় প্রাপ্ত সোনার চেন, সোনার ও হিরের আংটি, মঙ্গলসূত্র সহ মূল্যবান সমস্ত গয়না নিজের কাছে আটকে রাখেন তার শাশুড়ি। বারবার ফেরত চেয়েও তা মেলেনি।
অবশেষে বাধ্য হয়ে গত ৩১ জুলাই মুম্বাইয়ের গোরেগাঁও থানায় লিখিত অভিযোগ জানান অদিতি। তার ভিত্তিতে স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধে ভারতীয় আইনে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ করছে এবং বিষয়টি খতিয়ে দেখছে।