

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রধান আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তিত হওয়ায় ২৪ ও ২৫ সেপ্টেম্বর তারিখের ছুটি বাতিল করা হলো; দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ০২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাসসমূহ এবং আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ০২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।
আরও বলা হয়, অতি জরুরি বিভাগসমূহ যথা: পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরী ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।
মন্তব্য করুন
