শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফলাফল: চ্যালেঞ্জ করে রাজশাহীর ৩১৩ শিক্ষার্থীর চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ এএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
এসএসসি ফলাফল: চ্যালেঞ্জ করে রাজশাহীর ৩১৩ শিক্ষার্থীর চমক। ছবি: সংগৃহীত
expand

এসএসসির ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে রাজশাহী শিক্ষা বোর্ডে চমক দেখিয়েছেন ৩১৩ শিক্ষার্থী। এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ১১১ এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২০২ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে এ তথ্য জানায় রাজশাহী শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানান, গত ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের পর ৩৯ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী তাদের ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। পুনর্নিরীক্ষণে ১ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১১১ জন ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। মোট ৬৩৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া একজন পরীক্ষার্থী ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাশ করে। পাশের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ। প্রথম প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ১১৩ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank