রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ হলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
নেইমার জুনিয়র
expand
নেইমার জুনিয়র

বিশ্বকাপের হতাশা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেছিলেন নেইমার। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচের পরই দুঃসংবাদ পেলেন ব্রাজিলিয়ান এই তারকা। হলুদ কার্ডের কারণে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

চাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় সান্তোসকে এগিয়ে দেন নেইমার। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দুই গোল করে এগিয়ে যায় চাপেকোয়েন্স।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণ বাড়ায় সান্তোস। ৮৯তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সে ক্যাবায়েরোকে ফাউল করলে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। তার জোড়া গোলে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।

তবে ম্যাচজুড়ে রেফারির একাধিক সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ব্রুনো তুবারার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

এই হলুদ কার্ডের ফলে ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেইমার। টানা তিন ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।

চলতি মৌসুমে এটি নেইমারের ষষ্ঠ হলুদ কার্ড। এর আগে একই কারণে একবার এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। ফলে সান্তোসের হয়ে লিগের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন