বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে জিয়া পরিবারের ৩ বই রাখার নির্দেশনা বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, আজকে মন্ত্রণালয় এই নির্দেশনাপত্রটি বাতিল করেছে।

এর আগে মন্ত্রণালয় গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দেশনাপত্র দিয়েছিল।

জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নির্দেশনাপত্র দেয়। সেখানে ওপরের তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন