বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আগামীকাল ২ জুলাই, বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার শিক্ষার সমতা বজায় রাখতে দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে।

পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্র

মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন যা গতবারের চেয়ে ১৯,৪৭২ জন বেশি।

সাধারণ বোর্ড: ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।

মাদ্রাসা ও কারিগরি: ২ লাখ ৮৬৯ জন।

মোট কেন্দ্র: ২ হাজার ৯৯৭টি। এর মধ্যে ১৪৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ যার ৪০টিই ঢাকাতে, যেখানে বাড়তি নিরাপত্তা থাকবে।

কঠোর নিয়ম ও হুঁশিয়ারি

প্রশ্নফাঁস ঠেকাতে ও নকলমুক্ত পরিবেশ রাখতে শিক্ষা মন্ত্রণালয় ৩৫টি বিশেষ নির্দেশনা দিয়েছে।

পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস নেওয়া যাবে না।

নকল লুকাতে পারে এমন সন্দেহে কেন্দ্রের টয়লেটগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হবে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, নকল ধরা পড়লে পরীক্ষার্থীর পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে প্রশ্নফাঁসের সুযোগ নেই।

তবে কোথাও এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিক সারা দেশের পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নে পরে পরীক্ষা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup