

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবার একটি বড় পরিবর্তনের কথা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। কোনো শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট খারাপ হলে, তারা ট্যাবুলেশন শিট দেখার পাশাপাশি এখন থেকে নিজেদের পরীক্ষার খাতাও চেক করতে পারবে।
এছাড়া পরীক্ষকরা যথাযথ নির্দেশনা ও প্রশিক্ষণ মেনে খাতা মূল্যায়ন করেছেন কিনা, তা নিশ্চিত করতে একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরীক্ষা শেষে সকল বোর্ডের খাতা থেকে নির্দিষ্ট কিছু 'স্যাম্পল খাতা' সংগ্রহ করে তা গভীরভাবে খতিয়ে দেখা হবে।
শিক্ষা প্রশাসন প্রশ্নপত্র ফাঁসের সকল ধরনের দুর্বলতা দূর করতে অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এ সংক্রান্ত আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
একই সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে যেকোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ বা গুজব ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দেশের বর্তমান অসম শিক্ষা ব্যবস্থা দূর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ফরম পূরণের পর কোনো পরীক্ষার্থী যেন নানা প্রতিকূলতার কারণে ঝরে না পড়ে, সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাক্ষেত্রকে আরও আধুনিক করতে আগামী ২০২৮ সালের মধ্যে বিভিন্ন শ্রেণির কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন আনা হবে। শিক্ষার মানোন্নয়নে যে যে শ্রেণিতে পরিবর্তন প্রয়োজন, সেখানেই এই সংস্কার করা হবে।
