মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর সিনেট সদস্য হবেন যে ৫ জন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
expand
ডাকসুর সিনেট সদস্য হবেন যে ৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

ডাকসুর নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, “আজ আমাদের প্রথম ওয়ার্কিং ডে। প্রথম দিনেই গঠনতান্ত্রিক নিয়ম মেনে পরিচিতি সভা ও কার্যক্রম শুরু করেছি। আমরা যে-যে মতেরই হই না কেন, শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার ভয়েস তুলতে চাই।”

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে সপ্তাহ ও মাসভিত্তিক এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করা হবে।

এসময় সিদ্ধান্ত হয়, নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে বিশ্ববিদ্যালয় পাঠানো হবে। তাদের মধ্যে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

ফরহাদ জানান, সিনেটে পাঠানো পাঁচজনের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় অগ্রাধিকারের বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন