রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের রাজনীতিতে ভয় আর ভাই ভাই পলিটিক্স থাকবে না’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিল প্রায় ৫ বছর আগে। ২০২১ সালের ১৬ জুন ইমরান হোসেন প্রধানকে আহ্বায়ক এবং আল আমিনকে সদস্য সচিব করে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিলো কেন্দ্রীয় ছাত্রদল। এবার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ জুন ৬৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে ২০১৬-২০১৭ সেশনের চারুকলা বিভাগের হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং ২০১৫-২০১৬ সেশনের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মারুফ হাসান (মামুন সরকার) কে সদস্য সচিব করা হয়েছ ।

কমিটির দায়িত্ব পেয়ে এক ফেসবুক পোস্টে হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা বর্ষায় এসেছি। যে বর্ষার পানিতে সব ময়লা সংস্কৃতি পরিষ্কার করে নতুন করে রাজনীতি সাজাবো। যেখানে কথা হবে শিক্ষার্থীদের কন্ঠে। কোন নেতা হয়ে নয়, হুকুম নয় বরং জায়গা পাবে বিনয়। বিনয় আর ভালোবাসায় আমরা নতুন করে সাজাবো।

তিনি আরও বলেন, আমাদের কোন সদস্য যদি কোন অন্যায় করে আমাদের সিক্রেট বক্সে জানাবেন। সেটির ব্যবস্থা আমরা করবো। আমাদের রাজনীতিতে ভয় আর ভাই ভাই পলিটিক্স থাকবে না। কম দামে ডাইনিং এর খাবার মান উন্নত করা থেকে হলের সিট ভাড়া কমানোর দাবী এমনকি লাইব্রেরিতে পড়ার পরিবেশ সুন্দর করা থেকে মেডিকেল সুবিধা। সাংস্কৃতিক আড্ডা থেকে খেলাধুলা। সকল ধর্মের মানুষের নামাজ, প্রার্থনার সুন্দর পরিবেশ আদায়েও আমাদের কন্ঠে উঠে আসবে।আমাদের সঙ্গে থাকুন পরিবর্তন আসবেই।

অন্যদিকে কমিটির সদস্য সচিব মামুন সরকার তার পোস্টে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাই আন্দোলনের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার দৃঢ় অঙ্গীকার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা,শিক্ষা,স্বাস্থ্য ও পরিবহনের উন্নয়নে কাজ করা, হলের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ক্যান্টিনে মানসম্মত খাবার, নিরাপদ ও সুন্দর ক্যাম্পাস এবং একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup