সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
হামিম

আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলতে সাদিক কায়েম কত টাকা পেয়েছেন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৬:০৮ পিএম আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।
expand
ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম।

‘আদ্-দ্বীন হাসপাতালের পক্ষে কথা বলতে সাদিক কায়েম কত টাকা পেয়েছেন?’—এমন প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম ডাকসু সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের সমালোচনা করেছেন।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হামিম বলেন, “একটি দুঃখের বিষয়, ডাকসু ভিপি গতকাল আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এই হাসপাতালে একাধিক শিশু অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু তিনি সেই শিশুদের জীবনকে প্রাধান্য না দিয়ে আদ্-দ্বীন হাসপাতালের পক্ষ নিয়েছেন।”

তিনি আরও বলেন, “তার কাছে জানতে চাই, আপনি তো ইতোমধ্যে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। কত টাকার বিনিময়ে আপনাকে দিয়ে ওই স্ট্যাটাস দেওয়া হয়েছে? নাকি আগামী নির্বাচনের সব খরচ বহন করবে- এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই আদ্-দ্বীন হাসপাতালকে সমর্থন করে ওই স্ট্যাটাস দিয়েছেন?”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup