

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মেহের নিগার ও সাধারণ সম্পাদক তাফসির আহমেদ খান।
শনিবার (২৭ জুন) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই লাউঞ্জে আয়োজিত ভোটে ২০২৬–২০২৮ মেয়াদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নির্বাচনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ, এবং পর্যবেক্ষক হিসেবে স্কুল অফ ল এর বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে ইয়াসির মো. আদনান, সহ সাধারণ সম্পাদক হিসেবে আলী আরমান খান আপন এবং কোষাধ্যক্ষ হিসেবে তাহমিদ বিন রহমান।
সম্পাদকীয় দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্ট সম্পাদক তারান্নুমা রহমান লিরা, জজ কোর্ট সম্পাদক ইরফান বশির পরাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মাহির, যোগাযোগ সম্পাদক রামিছা আনজুম রুস্মি, একাডেমিক ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ রাসিফুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মেহরাব হোসেন ইফতি।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আসিফ রেজা, তানজিন হাবিব কেয়া, প্রিয়াংশু পাল চৌধুরী, নাফিস আল সাদিক, সৌনক সায়ন্তন কিংশুক, রাফা আনান এবং মো. খালিদ তানিম।
অনুষ্ঠানের শুরুতে ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টাগণ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অ্যালামনাইদের পারস্পরিক সংযোগ, পেশাগত সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ মাকসুদ নূর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে উপস্থিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির অবদান ও ধারাবাহিক প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে তাঁদের অভিজ্ঞতা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।