শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত বিশ্বকাপের রাউন্ড অব ৩২, কবে কখন ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১১:০৮ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর সূচি। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে এবার নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ৩২টি দল। এখন থেকে প্রতিটি ম্যাচই ‘হারলেই বিদায়’ সমীকরণে অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২৯ জুন থেকে শুরু হচ্ছে শেষ ৩২-এর লড়াই। শিরোপার দৌড়ে টিকে থাকতে প্রতিটি দলকে জিততেই হবে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের নকআউট অভিযান শুরু করবে বিশ্বকাপে অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে। অন্যদিকে পর্তুগালের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ক্রোয়েশিয়া।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। ফ্রান্সের সামনে থাকবে সুইডেন, আর জার্মানি লড়বে প্যারাগুয়ের বিপক্ষে।

স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। ইংল্যান্ড মুখোমুখি হবে ডিআর কঙ্গোর।

এ ছাড়া শেষ ৩২-এর অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হবে বেলজিয়াম-সেনেগাল, নেদারল্যান্ডস-মরক্কো, মেক্সিকো-ইকুয়েডর, সুইজারল্যান্ড-আলজেরিয়া, কলম্বিয়া-ঘানা, অস্ট্রেলিয়া-মিশর, আইভরি কোস্ট-নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা-কানাডা।

বিশ্বকাপের নতুন এই নকআউট পর্বে প্রতিটি ম্যাচই হবে সরাসরি বিদায়ের লড়াই। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে অতিরিক্ত সময় এবং প্রয়োজন হলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল। ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন শেষ ৩২-এর হাইভোল্টেজ লড়াইয়ের।

এক নজরে রাউন্ড অব ৩২-এর সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank