শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমান শুভকে এবং সদস্য সচিব আবুল বাশারকে।

শুক্রবার (১৯ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান; যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup