বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টিউশনির বেতন বকেয়া নিয়ে যা বললেন সর্বমিত্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশনির বেতন অনেক অভিভাবক মাসের পর মাস বকেয়া রাখেন বলে অভিযোগ করেছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা।

বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন , দিনরাত এক করে টিউশন করে কিছু টাকা উপার্জন করে নিজের খরচ চালান সাথে পরিবারের ভারও থাকে কারো কারো উপর।

তিনি আরো বলেন, ডাকসুর এক্সুকেটিভ হিসেবে কাজ করতে গিয়ে খুব বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে , যেখানে মাসের পর মাস গার্ডিয়ান বকেয়া বেতন আটকে রাখেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে অনেক মানুষ শত্রু হয়েছেন।

অভিভাবকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, এই কাজটা করবেন না প্লিজ , মানুষটা ঘাম ঝড়িয়ে সময় ব্যয় করে নিজের পকেটের টাকা খরচ করে বাস ভাড়া দিয়ে আপনার সন্তানকে পড়াতে গেছে। তার প্রাপ্য বেতনটা আটকে রেখে শিক্ষককে কষ্টে রেখে আপনার সন্তান বেশিদূর আগাতে পারবে না। আজও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Croatia
Scheduled
18 Jun, 02:00 AM
VS
World Cup