বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ডাকসু নেতারা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:১১ পিএম আপডেট : ০৫ মে ২০২৬, ১১:১৪ পিএম
ঢাবিতে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ
expand
ঢাবিতে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ

ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর হাজী মুহম্মদ মুহসীন হলের প্রধান ফটকে এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সম্প্রতি শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটিয়ে দেওয়া অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি চেয়ে হলে ব্যানার লাগানো হয়। মুহসীন হল সংসদের উদ্যোগে লাগানো এই ব্যানার আজ রাতে ছিঁড়ে ফেলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে হলের সামনে মুখোমুখি অবস্থান নেন ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা। সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, হল সংসদের সহ-সভাপতি (​ভিপি) ​ছাদিক হোসেন শিকদার প্রেরিত এক বার্তায় বলা হয়, রবিনের বিচার দাবি করে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের পক্ষ থেকে টানানো ব্যানার ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছে। ব্যানার ছিঁড়তে বাধা দিলে মুহসীন হল ছাত্রদল হল সংসদের নেতাদের উপর হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়, এই ন্যক্কারজনক ঘটনা এবং হলের বর্তমান সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাত ১১টা ১৫ মিনিটে হল গেট প্রাঙ্গণে ​সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এতে বলা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন