সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, সবার সহযোগিতা প্রয়োজন: জবি উপাচার্য 

জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন
expand
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো, সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপাচার্যের কনফারেন্স রুমে জকসু, ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পরও আমি আগের মতোই সাধারণ আছি। তবে আমি বুঝতে পারছি, এতে অনেকের অস্বস্তি হতে পারে।

কারণ বিশ্ববিদ্যালয়ের যেকোনো টেবিলে যেতে আমার আলাদা করে পথ চিনতে হয় না, সবই আমার পরিচিত। বিশেষ করে যেসব টেবিলে ফাঁকিবাজি হয়, সেগুলো আরও ভালোভাবে চিনি।

তিনি আরও বলেন, আমি খুব শিগগিরই কমান্ডো স্টাইলে কাজ শুরু করবো। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমি বিশ্বাস করি, এই সহযোগিতা সবচেয়ে বেশি পাবো শিক্ষার্থীদের কাছ থেকে।

নিজ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এই ক্যাম্পাস থেকেই আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটাই আমার প্রথম সাফল্য।

পরিশেষে তিনি বলেন, চার বছর দায়িত্ব পালন শেষে আমাকে আবার এই ক্যাম্পাসেই থাকতে হবে। তাই আমি যদি কাজ ভালোভাবে না করি, তা আমার জন্য অত্যন্ত অপমানজনক হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন