

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীগন্জ উপজেলার শিক্ষার্থীদের আন্চলিক সংগঠন নবীগন্জ স্টুডেন্টে এসোসিয়েশন সাস্ট‘র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋত্বিক দাশ ও সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (৩রা মার্চ ) সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো আবুল ফজল এবং নবীগন্জ স্টুডেন্টে এসোসিয়েশনের উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক সুব্রত দাশ।
নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈপায়ন দাস, মাহফুজ আহমেদ রাফি , যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাশ, কোষাধ্যক্ষ সজীব দাশ, সহকারী কোষাধ্যক্ষ আজিজুর রহমান ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক ফারিহা মাহবুবা , দপ্তর সম্পাদক ফখরুল আমিন, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান তারেক, শিক্ষা বিষয়ক সম্পাদক অমিত হাসান , নারী বিষয়ক সম্পাদক সুমি দাশ ও নুসরাত জাহান নীলা ।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন তাসনিম আল মামুন ও সামীহাত রেজা । এর আগে নবীগন্জ থেকে আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন অতিথিরা ।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সাবেক সভাপতি , সাধারণ সম্পাদক, সাবেক সদস্য, বর্তমান সদস্যসহ অনেকে।
মন্তব্য করুন