শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুলেল শ্রদ্ধা 

জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুলেল শ্রদ্ধা 
expand
শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুলেল শ্রদ্ধা 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট এবং দপ্তরসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল এবং ইউট্যাব জবি’র পক্ষ থেকে পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ, জকসু ও হল শিক্ষার্থী সংসদ স্ব-স্ব ব্যানারে জবি ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

একই সময়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, শিক্ষক সমিতি, সাদা দল, ইউট্যাব জবি, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সেবামূলক সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X