সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ
expand
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে লোক-প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ ঘটনায় দুইজন সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং দুই বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গির আলম ও মো. ওমর ফারুক, লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।

সংঘর্ষ চলাকালে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শক শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। দুই পক্ষই বাঁশ, ব্যাট, চেয়ার নিয়ে একে অপরকে আক্রমণ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ‘ন্যায্যতার ভিত্তিতে বিচার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানামতে দুটি হাসপাতালে দুইজন করে ভর্তি আছেন। শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, আমাদের ভাবতে হবে। এটা তো মাত্রা ছাড়িয়ে গেল।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন