মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
শাবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে
expand
শাবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সকল প্রকার নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টায় এ বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এরপর একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল। এখন আমাদের অধিকার আদায়ের সময়। এখন জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত আমরা বর্জন করলাম।

বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের প্রতিনিধিত্ব চাই, এটা আমাদের মৌলিক অধিকার।

জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধের এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, অন্যথায় আমরা সিদ্ধান্ত না নিয়ে ঘরে ফিরব না।’

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে আগামীতে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup