মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরুর বিষয়টি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:২১ পিএম আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
ফাইল ছবি
expand

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে’-এমন তথ্য সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে প্রচারিত একটি ভুয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা শুরু হবে।

প্রকৃতপক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি চট্টগ্রাম শিক্ষা বোর্ড বা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশ করেনি।

এ ঘটনায় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, নির্দেশনা ও সময়সূচি কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সরকারি ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রচারে সহায়তা না করার জন্যও সবাইকে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank