মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
 শহীদ জিয়াউর রহমান হত্যা মামলা

গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মোজাফফর হোসেন
expand

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। ট্রাইব্যুনাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে। যেখানে তাকে গ্রেফতার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবারই (২১ জুলাই) এর শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এর আগে গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেফতার করা হয় মোজাফফরকে। এরপর তাকে নেয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। তবে, প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank