বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭ দিনের ছুটি শেষ, কবে খুলছে প্রাথমিক বিদ্যালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র রমজান, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছুটি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ)।

শুক্রবার (২৭ মার্চ) সাপ্তাহিক ছুটি। পরদিন শনিবারও সাপ্তাহিক ছুটি। তবে সরকার শনিবারের ছুটি বাতিল করায় এদিন থেকে বিদ্যালয় খুলবে কি না, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, এবার রোজার ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। অভিভাবকদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী- ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। তবে এ শনিবার থেকেই তা কার্যকর হবে, নাকি আগামী শনিবার থেকে; তা নিয়ে চলছে আলোচনা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতিবার ছুটি শেষ হচ্ছে। হিসাব অনুযায়ী- শনিবার থেকে বিদ্যালয় খোলা থাকার কথা। যেহেতু আগে থেকেই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল, সে কারণে শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে ছুটি শেষের পর প্রথম শনিবার বন্ধ থাকবে। অর্থাৎ, ২৮ মার্চ শনিবার বিদ্যালয়ে ছুটি থাকবে। পরের শনিবার অর্থাৎ ৪ এপ্রিল থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।’

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যমতে, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এতে শিক্ষক হিসেবে কর্মরত তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন। আর প্রাথমিক স্তরের (প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup