

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম সরকার এবং অধ্যাপক ড. রইছ উদ্দীন।
দায়িত্বপ্রাপ্তদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী আসনে বিএনপির এমপি প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা, নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং পরিবীক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এই কমিটি গঠন করা হয়েছে।
উলেখ্য, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) হলো বিএনপি সমর্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন, যা পেশাগত সুযোগ-সুবিধা, গবেষণা এবং শিক্ষা-বান্ধব পরিবেশ নিয়ে কাজ করে থাকে।
মন্তব্য করুন
