শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকে ডেসটিনির রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
ডেসটিনির এমডি রফিকুল আমীন
expand
ডেসটিনির এমডি রফিকুল আমীন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেসটিনির এমডি রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি জানান, ডেসটিনি ২০০০ লিমিটেড নামে বৃক্ষরোপণ ও মাল্টিলেভেল মার্কেটিংয়ের নামে প্রায় ১৭ লাখ বিনিয়োগকারীর অর্থ আত্মসাৎসহ ৩টি মামলা করেছিল দুদক। তারই ধারাবাহিকতায় আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদক সূত্র বলছে, ২০১২ সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছিল সংস্থাটি। তখন সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। এবার সেই অবৈধ সম্পদের খোঁজে আবারও মাঠে নেমেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। একইসাথে ডেসটিনির দুই পরিচালক গোফরানুল ও তৈয়বুরকে তলব করা হয়।

এদিকে, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় সংবাদ সংস্থার (বাসস) সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজির হননি দুদকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup