বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযান: রাজধানীতে একদিনে গ্রেফতার ৭৯

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একদিনে ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে গতকাল বুধবার দিনব্যাপী পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩১ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup