শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ‘ভইরা দে’ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় অন্যতম সদস্য শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল-আমিন (২৫)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর একটি দল তাদের গ্রেপ্তার করে। ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি পল্লবীসহ মিরপুরের বিভিন্ন এলাকায় বেশকিছু কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপ এর মধ্যে অন্যতম। বুধবার র‌্যাব-৪ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংটির সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ ছাড়াও বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, চাঁদাবাজি, ডাকাতি, মারামারি, ছিনতাই, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সবশেষ গত ২৩ মে সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয় গাড়িতে করে বাসায় ফেরার পথে গ্রেপ্তার ইমনসহ ৭ থেকে ৮ জন তাদের পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়।

ওই ঘটনার পর র‌্যাব-৪ মারামারির ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup