শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে সেই ধর্ষণ চেষ্টাকারীর তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা পুলিশের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২:৪৬ পিএম
ভিডিও থেকে নেওয়া ছবি।
expand
ভিডিও থেকে নেওয়া ছবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা সন্দেহভাজন যুবকের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। শনিবার (১৬ মে)পুলিশ সদর দপ্তর থেকে ‘জরুরি জনসচেতনতামূলক বার্তায়’ এ ঘোষণা দেয়া হয়। পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজেও একটি বার্তা পোস্ট করা হয়।

সন্দেহজনক ব্যক্তির ছবি পোস্ট করে ওই বার্তায় বলা হয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও বলা হয়, কেউ যদি উক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচে দেওয়া নাম্বারে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। বার্তায় +৮৮০১৩২০০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে জানিয়ে আরও বলা হয়, নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় দিয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে বুধবার সকালে জাবি প্রশাসন বাদি হয়ে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলা করে, যেখানে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup