শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীতে গ্রেফতার ৫, গুলি-গানপাউডার উদ্ধার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:১৫ পিএম আপডেট : ১২ মে ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল সোমবার বিকেলে যাত্রাবাড়ি থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করত এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিলো। গ্রেফতারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup