সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২ ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে বংশাল চৌরাস্তার মুকিমবাজার সংলগ্ন একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউন ছিল। সেখানেই এই অগ্নিকাণ্ড। পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে ৭টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে বংশালের মুকিমবাজারে ওই গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank