সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় বাড়িতে দুই বোমাসদৃশ বস্তু, আটক ১

এনপিবি নিউজ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের পর ঘটনাস্থলে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকার নিঝুমবাগের গরিবের নেওয়াজ মসজিদ রোডের একটি বাড়িতে এসব বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।

সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তের অংশ হিসেবে একজন আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। ওই সময় বাড়িটিতে দুটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়।

খবর পেয়ে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি বস্তু নিষ্ক্রিয় করেন। অন্য বস্তুটিও নিষ্ক্রিয় করার কাজ চলছিল বলে জানান ওই কর্মকর্তা।

ঘটনাস্থল থেকে বোমাসদৃশ বস্তুসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তু দুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank