

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের স্ট্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বাড্ডা থানাধীন আফতাবনগর, ব্লক-এম, সেক্টর-৫ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি দল। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাভেল নিজের পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। তখন ডিবি পুলিশ পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশে গুলি লাগে।
আহত পাভেলকে রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পাভেলের কাছ থেকে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবু সাদেক সর্দার বাদল। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করছে বলে জানা গেছে।

