

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিটি দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজ চালানো হবে। কাজের সুবিধার্থে নির্ধারিত সময়ে বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, সুনামগঞ্জের আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ বিষয়ে বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি রক্ষণাবেক্ষণের সুবিধার্থে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে গ্রাহকদের সাময়িক ভোগান্তি হতে পারে। এ সাময়িক অসুবিধার জন্য বিউবো সুনামগঞ্জ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। কাজ শেষে বিকেল ৪টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকায় বিউবোর প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে ২৬ হাজার ২৮৩টি আবাসিক, ৪ হাজার ২৮৯টি বাণিজ্যিক ও ২৬২টি ক্ষুদ্র শিল্প সংযোগ রয়েছে। এ ছাড়া ২৯৭টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক এই সেবার অন্তর্ভুক্ত।

