শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম
নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার
expand
নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার, প্ল্যাকার্ড ও ব্যাজ জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন একটি ফ্ল্যাটে বিশেষ অভিযান চালানো হয়।

সেখানে ঝটিকা মিছিল ও শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নারী ও পুরুষ নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, “আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও শোক দিবসের প্রস্তুতির উদ্দেশ্যে নেতা-কর্মীরা ওই ফ্ল্যাটে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দিয়ে সমবেত হয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।”

ওসি আরও জানান, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে শোক দিবসের ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়েছে। উপস্থিত সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং বুকে পরানো ছিল কালো ব্যাজ। পুলিশ আসার আগেই তাঁরা সেখানে নৈশভোজ সম্পন্ন করেছিলেন বলে জানা গেছে।

অভিযানে শীর্ষ পর্যায়ের কোনো কেন্দ্রীয় বা জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছেন কি না-জানতে চাইলে থানার ওসি বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে সেখানে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার উপস্থিত থাকার কথা ছিল। তবে তাঁরা পৌঁছানোর আগেই গোপন খবরের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে তাঁদের পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank