শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে যা বললেন রিজভী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ‘রাকিব-নাছির’ কমিটি বিদায় নিয়েছে। ফলে যেকোনো মুহূর্তে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সরকারি দল বিএনপির প্রধান এই সহযোগী সংগঠনটি।

বিএনপি চেয়ারম্যান কিংবা দলের পক্ষ থেকে ছাত্রদলের নতুন এই কমিটি নিয়ে কোনো নির্দেশনা আছে কিনা, জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। যদি সেরকম (নতুন কমিটি) কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আসবে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘রাকিব-নাছির’ কমিটি বিদায় প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, এটা নিঃসন্দেহে দলের হাইকমান্ড তাদের সাথে কথা বলছেন। তাদের সাথে কী কথা হয়েছে, তাতে কী নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয় নতুন কিছু হয়। তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।

বিএনপি ও তার সহযোগী-অঙ্গসংগঠনের যেকোনো কমিটি প্রকাশ হয়ে থাকে রুহুল কবির রিজভীর স্বাক্ষরে ও দলীয় প্যাডে। সে কারণে মূলত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে রুহুল কবির রিজভীর কাছে জানতে চেয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই ‘বিদায়ী’ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির কেন্দ্রীয় শীর্ষ ৫ নেতা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank