বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জুতার ছাপেই ফাঁস!

পিনু হত্যা মামলায় স্বামী সোহেল রানা ২ দিনের রিমান্ডে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দন্ত চিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় জুতার ছাপের সূত্র ধরে গ্রেপ্তার তার স্বামী সোহেল রানাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তে সিআইডি ঘটনাস্থলের কাটা গ্রিলসংলগ্ন বারান্দায় একটি জুতার ছাপ পায়। পরে বাসায় থাকা একজোড়া জুতার সঙ্গে সেই ছাপের মিল পাওয়া যায়। ওই জুতা চিকিৎসকের স্বামী সোহেল রানার বলে তদন্তে উঠে আসে। এরপর তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার ফায়দাবাদের জামতলা গলির বাসা থেকে সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, দুর্বৃত্তরা গ্রিল কেটে বাসায় ঢুকে তাকে হত্যা করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। তবে তদন্তে নতুন তথ্য সামনে আসে।

এ ঘটনায় নিহতের বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সোহেল রানা অফিসে যান। বিকেলে স্কুল থেকে ফিরে তাদের মেয়ে বাসার দরজা চাপানো অবস্থায় দেখতে পায়। ভেতরে গিয়ে খাটের ওপর মায়ের মুখে বালিশ চাপা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। কোনো সাড়া না পেয়ে স্কুলে ফিরে গিয়ে প্রিন্সিপালের ফোন থেকে বাবাকে বিষয়টি জানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন