সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নিরাপত্তাকর্মী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি গয়নার দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই মার্কেটের ৫ জন নিরাপত্তাপ্রহরী।

রোববার (২৬ জুলাই) সকাল ৬টার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছে দারুসসালাম থানার পুলিশ। এই পাঁচ প্রহরী ভুয় পরিচয়পত্র ও ঠিকানা দিয়ে সিকিউরিটি কম্পানিতে চাকরি নিয়েছেন এবং সোনা চুরির মধ্য দিয়ে লাপাত্তা হয়ে যান।

জানা যায়, শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার আল রাজ্জাক জুয়েলার্স ও এ হোসেন জুয়েলার্স থেকে স্বর্ণালংকারগুলো চুরি হয়। দোকান দুটির মালিক যথাক্রমে মো. জসিম উদ্দিন ও আবুল হোসেন।

এ ঘটনায় দারুসসালাম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। চুরি হওয়া কোনো স্বর্ণালংকারও উদ্ধার করতে পারেনি পুলিশ।

দারুসসালাম থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, ‘এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা।

তারা আগে থেকেই ভুয়া পরিচয়পত্র দিয়ে চাকরি নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে আমরা মার্কেটের নিরাপত্তাপ্রহরীর দায়িত্বে থাকা ব্যক্তিরাই এ ঘটনায় জড়িত।

তাদের সঙ্গে আরো তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি ছিল।’ ওসি বলেন, ‘মার্কেটের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী নিয়োজিত ছিলেন।

তাঁকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করে রাখা হয় বলে জানা গেছে।’

আল রাজ্জাক জুয়েলার্সের মালিক মো. জসিম উদ্দিন বলেন, সিসিটিভি ভিডিওতে মার্কেটের নিরাপত্তাপ্রহরীদের চুরিতে অংশ নিতে দেখা গেছে। আমার দোকান থেকে প্রায় ২০০ ভরি এবং পাশের দোকান থেকে প্রায় ৫৯ ভরি স্বর্ণালংকার নেওয়া হয়েছে।

ওসি দুলাল হোসেন আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণসহ তথ্য-প্রযুক্তির সাহায্যে স্বর্ণালংকার উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank