

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিকব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকার সায়েদাবাদ আন্ত জেলা বাস টার্মিনাল নারায়ণগঞ্জের কাঁচপুরে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন কাঁচপুর বাস টার্মিনালে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
বুধবার (৮ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএর ২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগ কাঁচপুর বাস টার্মিনালে যাত্রীসেবামূলক ও পরিচালনাগত সুবিধা বাড়াতে শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ ও আনুষঙ্গিক অন্যান্য স্থাপনা নির্মাণের প্রস্তাব কমিটিতে উপস্থাপন করে। কমিটি প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সুপারিশ করেছে।
বাংলাদেশ নৌবাহিনীর অধীন প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) প্রকল্পটির অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে।
কর্মকর্তারা জানান, কাঁচপুর বাস টার্মিনালে যাত্রীসেবা উন্নয়ন ও পরিচালনাগত সক্ষমতা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
