

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন যে, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে দেশ গড়ার মূল কারিগর হিসেবে ভূমিকা রাখবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করতে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এই বক্তব্য দেন।
ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, সঠিক লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এই শিশুরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। তারা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের এই বর্ণাঢ্য পরিবেশনা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।
সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ডা.জুবাইদা রহমানের সাথে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন সমাজ কল্যান প্রতি মন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি, মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. মাহবুব হোসেনসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
