

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কারওয়ান বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন 'রাইট টক বাংলাদেশ'। কর্মসূচিতে এক যুবককে মাদকদ্রব্য হাতে এবং মাদকবিরোধী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শুক্রবার (৩ জুলাই) কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ। তিনি বলেন, দেশে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে, যা সমাজের চরম অবক্ষয়ের প্রতিফলন। একই সঙ্গে মাদকের বিস্তারও ভয়াবহ আকার ধারণ করেছে বলে তিনি মন্তব্য করেন।
এছাড়াও সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এবং সব শিশু ধর্ষকদের ক্রসফায়ারেরও দাবি জানান তিনি।
পরে মাদক হাতে দাঁড়িয়ে থাকা যুবকের বিষয়ে জানতে চাইলে তাওহীদ বলেন, আমরা মানববন্ধনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু লোকটি কোথা থেকে এসে দাঁড়িয়েছে সে বিষয়ে আমরা অবগত নই। আমাদের কর্মসূচিগুলোতে বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের স্বেচ্ছাসেবকদের অজান্তেই পেছনে পরে থাকা প্ল্যাকার্ড তুলে তিনিও কর্মসূচিতে দাঁড়িয়ে পড়েন।
তিনি জানান, যুবকটিকে দেখে মানসিক বিকারগ্রস্ত এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করে বলে মনে হয়েছে। সে হয়তো এখানেই ঘোরাফেরা করে। এখানে (কারওয়ান বাজার ফোয়ারা সংলগ্ন এলাকা) মাস্তুল ফাউন্ডেশন এসব বিকারগ্রস্ত অসহায় মানুষদের খাবার খাওয়ায়। লোকটি সেখান থেকে এসেই হয়তো এখানে দাঁড়িয়ে পড়েছে।
তিনি অভিযোগ জানিয়ে বলেন, এসব এলাকায় এরকম নেশাগ্রস্ত লোকেরা ঘোরাফেরা করলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। এসময় বিতর্কিত এই ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।

