রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে।

শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে একই আদেশে বলা হয়েছে, ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার সাজেদুর রহমান ডিএমপির সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Saudi Arabia
76'
4 - 0
24' Mikel Oyarzabal
49' Hassan Al-Tambakti
World Cup