বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দিকে ঝুঁকছে সরকার। জানা গেছে, রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা। এরমধ্যে প্রথম ধাপে ৭৬ মোড়ে এআইভিত্তিক সিস্টেম পুরোদমে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট নিরসন-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ উদ্যোগ উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিএমপি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো বিশেষ বরাদ্দের প্রয়োজন হবে না; পুলিশের নিজস্ব তহবিল থেকেই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ করে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল ধাপে ধাপে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হলেও প্রয়োজনে ম্যানুয়াল নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে।

চলতি বছরের ৭ মে থেকে এসব পয়েন্টে এআই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করে ডিএমপি। এআই-চালিত ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তের পাশাপাশি ২০১৮ সালের সড়ক পরিবহন আইন কার্যকরে সহায়ক সফটওয়্যারও যুক্ত করা হয়েছে।

ঢাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার ইতিহাস অবশ্য দীর্ঘদিন ধরেই অকার্যকারিতার চিত্র বহন করছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে জানা যায়, ১৯৬০-এর দশকে প্রথমবারের মতো রাজধানীতে সিগন্যাল ব্যবস্থা চালু করা হলেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তা অচল হয়ে পড়ে।

পরবর্তী সময়ে ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ৬৮টি স্থানে সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হলেও তা কার্যকর হয়নি। একইভাবে ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে আরও ৯১টি ইন্টারসেকশনে স্থাপিত সিগন্যালও প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে জাইকার সহায়তায় চারটি মোড়ে এআই-ভিত্তিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হলেও কিছুদিনের মধ্যেই সেগুলো অকার্যকর হয়ে পড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup