বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:২৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে তাঁর কোনো সাড়া না পেয়ে এবং বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়।

ঢাকা মহানগর পুলিশের মুগদা থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তথ্য-উপাত্ত যাচাই করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন