

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকাজুড়ে টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমেছে।
শুক্রবার (১ মে) ভোর ৫টার কিছু পর থেকে সকাল ৭টার আগে পর্যন্ত অঝোরে বৃষ্টি এই বৃষ্টিতে গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, রবীন্দ্র সরোবর-সংলগ্ন সড়ক, জিগাতলা, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার এবং হাতিরঝিলের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে।
পশ্চিম পান্থপথে শেখ রাসেল স্কয়ারের রাস্তায় জমে গেছে পানি। ছুটির দিন হওয়ায় সকালে যানবাহন তুলনামূলক কম ছিল, তাই দুর্ভোগ কিছুটা সীমিত ছিল। তবু সকাল ৮টার পরও অনেক সড়কে পানি আটকে থাকতে দেখা গেছে। মধুবাগ সংলগ্ন হাতিরঝিলের রাস্তায় জমা পানি।
জিগাতলা থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে যাওয়ার পথে কর্মব্যস্ত একজন তার ভোগান্তির কথা জানান।
তার ভাষ্য, জিগাতলায় রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে যায়, ফলে পা তুলে বসতে হয়; তবুও রিকশা চলার সময় ছিটকে আসা পানিতে ভিজে যেতে হয়েছে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তায় পানি জমেছে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।
রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এতে অন্তত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ কমে আসে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬° সেলসিয়াস, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
গতকাল সারা দিনে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৬০ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ১২১ মিলিমিটার।
মন্তব্য করুন
