বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামির দেয়া তথ্যে রিভলবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় রিমান্ডে থাকা এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনির তথ্য অনুযায়ী মোট ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

এর আগে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

গত ২১ মার্চ রাতে বৃন্দা রনিসহ পিচ্চি বাবু ও বড় লোকমান পল্লবী থানাধীন আলীনগরগামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলি করে। ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তিন জনের নামে পল্লবী থানায় মামলা হয় এবং পরে মো. শফিকুল ইসলাম রনি ওরফে বৃন্দা রনিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, রনির বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে এবং একটি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন রয়েছে।

গ্রেফতারকৃতকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন