

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনারের অনুমোদনে জারি করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তর-পশ্চিম থানার ওসি, ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে গুলশান বিভাগের বনানী থানার ওসি ও ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলামকে গুলশান বিভাগের ভাটারা থানার ওসি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির উত্তরা বিভাগের উত্তর-পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
