

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়তেই আছে, আর এর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না ঢাকাও। কিছুদিন উন্নতির পর আবারও শহরটির বায়ুমান খারাপের দিকে যাচ্ছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ৬টা ৪৬ মিনিটের দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১১১—যা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১২তম।
তালিকার শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৩। বায়ুমানের এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এদিকে, পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয়। এই শহরের বায়ুমানের স্কোর ১৬৪। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫৯, চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহর স্কোর ১৫৫ এবং পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার আরেকটি শহর সিউল, যার স্কোর ১৪২।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
মন্তব্য করুন
